- প্রতিষ্ঠাতা, নিজল ক্রিয়েটিভ
- প্রতিষ্ঠাতা সদস্য, ই-ক্যাব
আবু সুফিয়ান নিলাভ
e-CAB নির্বাচন ২০২৬–২০২৮
ই-কমার্স খাতের সঙ্গে দীর্ঘদিনের পেশাগত সম্পৃক্ততা, সৃজনশীল প্রযুক্তি এবং উদ্যোক্তা উন্নয়নের অভিজ্ঞতা থেকে আমি বিশ্বাস করি, একটি কার্যকর বাণিজ্য সংগঠনের মূল শক্তি তার সদস্যরা।
আমার লক্ষ্য হলো সদস্যদের ব্যবসায়িক দৃশ্যমানতা বৃদ্ধি, ডিজিটাল নিরাপত্তা ও দক্ষতা উন্নয়ন, নতুন সুযোগ তৈরিতে সহযোগিতা এবং প্রতিটি উদ্যোগের অগ্রগতি পরিমাপযোগ্য করা।
আমার পথচলা দেখুন
ইশতেহার ও অগ্রাধিকার পড়ুন
আপনার মতামত জানান
সদস্য নম্বর
৪৫

১৯+
বছরের পেশাগত অভিজ্ঞতা

১৬+
বছরের নিজল ক্রিয়েটিভ

২০০+
ই-কমার্স প্রতিষ্ঠানের সাথে কাজ

৫০০০+
উদ্যোক্তার সাথে পথচলা
ব্র্যান্ডিং আমার মূল পরিচয়।
আমি আবু সুফিয়ান নিলাভ, একজন উদ্যোক্তা, ব্র্যান্ডিং বিশেষজ্ঞ ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির কর্মী। ২০১১ সালে আমি নিজল ক্রিয়েটিভ প্রতিষ্ঠা করি, যেটা আজ দেশের অন্যতম পরিচিত ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ভিজুয়াল ব্র্যান্ডিং ও ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান। আমার কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছি বেস্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০১৫ পুরস্কার।
-
ব্র্যান্ডিং আমার মূল পরিচয়
আমি ই-কমার্স সাইট ও এর প্রোডাক্টের ভিজুয়াল ব্রান্ডিং করি।
-
নেতৃত্ব ও নেটওয়ার্কিং
ক্যারিয়ারের শুরু থেকেই উদ্যোক্তা নেটওয়ার্কে সক্রিয় নেতৃত্ব
-
প্রযুক্তি ও উদ্ভাবন
তথ্য প্রযুক্তির পরিবর্তনের সাথে মানিয়ে AI কে সঠিকভাবে পরিচালনা করে ভবিষ্যৎ নির্মাণে অঙ্গীকার
সোশ্যাল মিডিয়ায় আমি আবু সুফিয়ান নিলাভ
গর্বিত মেম্বার
কাজ দিয়ে প্রমাণ করতে চাই
নিজল ক্রিয়েটিভ প্রতিষ্ঠা করেছি ১৫ বছর আগে এবং প্রতিনিয়ত সাফল্য ধরে রেখে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার ১৯ বছরের ক্যারিয়ার ও গত ১৬ বছরে ই-কমার্স আর ভিজুয়াল ব্র্যান্ডিং নিয়ে দেশের প্রায় ২০০+ ই-কমার্স ও ৫০০০+ উদ্যোক্তার সাথে সরাসরি কাজ করেছি। দেশের বাইরে অ্যামাজন ও আলিবাবার মত মার্কেটপ্লেসে আমার কাজ প্রতিনিয়ত যাচ্ছে।
প্রফেশনাল ক্যারিয়ারের
১৮ বছরের অভিজ্ঞতায় ব্যবসা, ব্র্যান্ডিং, মিডিয়া ও প্রযুক্তিতে দক্ষ।
উদ্যোক্তা হওয়ার স্বপ্ন
২০১০ সালে উদ্যোক্তা প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোগের যাত্রা শুরু।
নিজল ক্রিয়েটিভ প্রতিষ্ঠা
২০১১ সালে নিজল ক্রিয়েটিভ প্রতিষ্ঠা করে ই-কমার্স, ব্র্যান্ডিং ও ক্রিয়েটিভ সলিউশনে কাজ করছেন।
e-CAB নির্বাচনে অংশগ্রহণ
সিলেকশনের প্রথা ভেঙ্গে পরিবর্তনের আহবানে "চেঞ্জ মেকার'স" প্যানেলের সাথে প্রথম e-Cab নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সংগঠন, পরিকল্পনা ও পেশাদারিত্বে অভিজ্ঞতা অর্জন।
নেতৃত্বের পথে পুনরায় যাত্রা
২০২৫–২০২৭ e-CAB নির্বাচনে অংশগ্রহণ ও ই-কমার্স উন্নয়নে অঙ্গীকার।
গ্লোবাল ই-কমার্স ইন্ডাস্ট্রি গড়ার প্রত্যয়
সাংগঠনিক ও ব্যবসায়িক অতীত অভিজ্ঞতা ও e-Cab-এর উন্নয়ন, AI দক্ষতা ও উদ্যোক্তা তৈরিতে অঙ্গীকার।
উদ্যোক্তারা যা সমস্যায় পড়ছেন — প্রতিদিন
সঠিক গাইডলাইন নেই
নতুন উদ্যোক্তারা কোথা থেকে শুরু করবেন বুঝতে পারেন না। দিকনির্দেশনার অভাবে অনেকে পথ হারান।
দুর্বল ব্র্যান্ডিং
ভালো পণ্য আছে কিন্তু উপস্থাপনা দুর্বল। ক্রেতা দেখেই সিদ্ধান্ত নেন — এই জায়গায় অনেকে পিছিয়ে।
জেলা উদ্যোক্তারা বঞ্চিত
ঢাকার বাইরের উদ্যোক্তারা প্রশিক্ষণ ও নেটওয়ার্ক থেকে বঞ্চিত। ই-ক্যাবের সুবিধা তাদের কাছে পৌঁছায় না।
সাইবার নিরাপত্তার ঝুঁকি
হ্যাক, জালিয়াতি, প্রতারণায় উদ্যোক্তারা একা পড়ে যান। সাহায্যের কোনো জায়গা নেই।
নারী উদ্যোক্তাদের সুযোগ কম
WIE কার্যক্রম নিষ্ক্রিয়। নারী উদ্যোক্তারা বাড়ছেন কিন্তু তাদের জন্য বিশেষ সহায়তা নেই।
AI-র সুযোগ কাজে লাগছে না
AI ব্যবহার করে এগিয়ে যাওয়া সম্ভব, কিন্তু বেশিরভাগ উদ্যোক্তা জানেনই না কোথা থেকে শুরু করবেন।
একটি উদ্ভাবনী বাংলাদেশ
আমি চাই e-CAB এমন একটি সদস্যবান্ধব সংগঠন হয়ে উঠুক, যেখানে উদ্যোক্তারা শুধু নেটওয়ার্কিং নয়, বরং branding, digital skills, AI এবং নতুন বাজারের সুযোগ সম্পর্কেও বাস্তব সহায়তা পাবেন।
আমার পেশাগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সদস্যদের পণ্য ও সেবার উপস্থাপনা উন্নত করা, নতুন উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানো এবং বাংলাদেশের e-commerce ecosystem-কে আরও প্রতিযোগিতামূলক করে তোলার উদ্যোগে অবদান রাখতে চাই।
১৫+ বছর
অভিজ্ঞতা ও দক্ষতা
৪টি
শীর্ষ সাংগঠনিক নেটওয়ার্ক
গ্লোবাল
ভিশন ও কৌশল
উদ্যোক্তা
প্রথম প্রাধান্য
ই-কমার্সের অগ্রযাত্রায়: একটি স্মৃতিময় যাত্রা
২০১৪ সাল থেকে বাংলাদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রি ও ই-ক্যাবের শুরুর দিকের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে আমার পথচলা। সেই যাত্রার কিছু স্মৃতি, অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ মুহূর্ত এখানে তুলে ধরেছি।
এটা শুধু একটা গ্যালারি নয়, বরং একটি যাত্রা—যেখানে পেছনে তাকালে জানব, আমরা একসাথে, অনেক কিছু করতে পেরেছি। আজও সেই পথচলার অংশ হতে পেরে গর্বিত।
- ২০১৪
Public Interest Registry (PIR) এর CEO Brian Cute-এর সাথে ই-ক্যাবের মিটিং (অক্টোবর ২৯, ২০১৪)
ই-ক্যাব তখনো অনুমোদনের অপেক্ষায়। সদস্য বৃদ্ধি ও খাতসম্পৃক্ত সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক তৈরির অংশ হিসেবে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ মিটিং, যেখানে উপস্থিত ছিলেন Public Interest Registry (PIR) এর CEO Brian Cute।
- ২০২২
ই-ক্যাবের চতুর্থ কার্যনির্বাহী নির্বাচনে মনোনয়ন সাবমিশন (মে ১৭, ২০২২)
একটি সদস্যবান্ধব সংগঠনের জন্য
০১
সদস্যদের ব্র্যান্ডিং মান উন্নত করা, যাতে তাদের পন্য ও সেবা আরও দৃশ্যমান এবং বিশ্বস্ত হয়।
০২
ডিজিটাল নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি এবং ই-ক্যাবের জন্য সাইবার টিম গঠন
০৩
ই-ক্যাবকে একটি অন্তর্ভুক্তিমূলক ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলা
০৪
নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি, ডিজিটাল উপস্থিতি এবং ব্যবসাকে আরও প্রসার করা
০৫
অনলাইন ব্যবসার জন্য উচ্চমানের কনটেন্ট তৈরির দক্ষতা ও সৃজনশীলতা উন্নয়ন।
০৬
নতুন উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা, প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনা প্রদান।
০৭
দেশের গ্রামীণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উপস্থাপনের সুযোগ।
০৮
প্রতিটি জেলা শহরে ই-কমার্স মিডিয়া স্টুডিও নেটওয়ার্ক গঠন করা।
০৯
ফ্রিল্যান্সার ও ডিজাইনারদের জন্য আরও বেশি সুযোগ ও প্ল্যাটফর্ম তৈরি করা।
১০
ডিজিটাল আইন ও ব্যবসা সংক্রান্ত সমস্যা সমাধানে সহযোগিতা করা।
একটি সদস্যবান্ধব সংগঠনের জন্য
১. সদস্যদের দৃশ্যমানতা ও বাজার সম্প্রসারণ
কী করতে চাই?
- সদস্যদের ব্যবসায়িক ব্র্যান্ডিং, পণ্য উপস্থাপনা ও ডিজিটাল উপস্থিতি নিয়ে ব্যবহারিক কর্মশালার প্রস্তাব।
- সদস্যদের পণ্য, সেবা ও সাফল্য তুলে ধরার জন্য ডিজিটাল পরিচিতি বা ফিচার উদ্যোগের সম্ভাব্যতা যাচাই।
- জেলা ও গ্রামীণ উদ্যোক্তাদের বাজারে পৌঁছানোর বাধা চিহ্নিত করে অংশীদারদের সঙ্গে পাইলট কার্যক্রমের প্রস্তাব।
২. ডিজিটাল আস্থা ও ব্যবসায়িক সহায়তা
কী করতে চাই?
- অনলাইন প্রতারণা, অ্যাকাউন্ট নিরাপত্তা ও ডিজিটাল ঝুঁকি নিয়ে ব্যবহারিক সচেতনতা সেশনের প্রস্তাব।
- সদস্যদের সমস্যা জানানোর জন্য সুসংগঠিত ফিডব্যাক বা রেফারেল ব্যবস্থা প্রস্তাব।
- প্রয়োজন অনুযায়ী আইনজীবী, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সেবা প্রদানকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরির চেষ্টা।
৩. দক্ষতা, উদ্যোক্তা উন্নয়ন ও AI প্রস্তুতি
কী করতে চাই?
- ব্যবসায়িক কনটেন্ট, পণ্য ফটোগ্রাফি, ডিজিটাল ব্র্যান্ডিং ও অনলাইন বিক্রয় বিষয়ে প্রশিক্ষণের প্রস্তাব।
- AI-ভিত্তিক কাজের পদ্ধতি, কনটেন্ট পরিকল্পনা ও উৎপাদনশীলতা বাড়ানোর ব্যবহারিক সেশন।
- নতুন উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও ডিজাইনারদের দক্ষতা এবং কাজের সুযোগ নিয়ে জ্ঞান বিনিময় ও সংযোগমূলক উদ্যোগ।
৪. অন্তর্ভুক্তি ও দেশজুড়ে সুযোগ
কী করতে চাই?
- নারী উদ্যোক্তাদের ডিজিটাল উপস্থিতি ও অংশগ্রহণের প্রয়োজন বুঝে সহযোগিতামূলক উদ্যোগের প্রস্তাব।
- জেলা পর্যায়ের সদস্য ও উদ্যোক্তাদের চাহিদা চিহ্নিত করতে যোগাযোগ ও প্রয়োজন মূল্যায়ন।
- জেলা শহরে মিডিয়া স্টুডিও নেটওয়ার্ক গড়ার আগে চাহিদা, সম্ভাব্য অংশীদার ও খরচ যাচাই করে ছোট পরিসরে পাইলটের প্রস্তাব।
অঙ্গীকারের অগ্রগতি ও জবাবদিহি
| উদ্যোগের নাম | উদ্দেশ্য | সময়সীমা | বর্তমান অবস্থা | সর্বশেষ আপডেট |
|---|---|---|---|---|
|
সদস্যদের মতামত সংগ্রহ
|
সদস্যদের প্রধান চ্যালেঞ্জ ও প্রয়োজন চিহ্নিত করা
|
প্রথম ৩ মাস
|
প্রস্তাবিত |
অক্টোবর ২০২৬
অনলাইন ফর্ম তৈরি করা হয়েছে
|
|
কর্মশালা সিরিজ
|
ডিজিটাল কনটেন্ট, ব্র্যান্ডিং ও ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন
|
৬ মাস
|
প্রস্তাবিত |
অক্টোবর ২০২৬
সদস্য মতামত সংগ্রহ চলছে
|
|
ডিজিটাল নিরাপত্তা সেশন
|
অনলাইন প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তা সচেতনতা
|
৬ মাস
|
প্রস্তাবিত |
অক্টোবর ২০২৬
বিশেষজ্ঞদের সাথে আলোচনা চলমান
|
|
জেলা পর্যায়ের উদ্যোগ
|
জেলা পর্যায়ের সদস্যদের সংযোগ ও সহায়তা
|
১ বছর
|
প্রস্তাবিত |
অক্টোবর ২০২৬
সদস্য চাহিদা মূল্যায়ন প্রক্রিয়ায়
|
|
আন্তর্জাতিক সুযোগ
|
রপ্তানি ও বৈশ্বিক বাজারে পৌঁছাতে সহায়তা
|
১ বছর
|
প্রস্তাবিত |
অক্টোবর ২০২৬
সম্ভাব্য অংশীদার চিহ্নিত করা হচ্ছে
|